1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

জঙ্গি দমনে সরকার আপসহীন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫১৮ সময় দর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ কখনই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয়নি, দিবেও না। জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার আপসহীন এবং আন্তরিক। যার অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পরিদর্শন ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার জঙ্গীবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

 

এটা শুধু মুখের কথা নয়, সরকারের বিভিন্ন কমিটমেন্ট এবং গৃহীত কার্যক্রমের ফলে এটা দৃশ্যমান বাস্তবতা। এজন্য পুলিশ বাহিনীর আধুনিকায়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, হলি আর্টিজান হামলার পর দ্রুততম সময়ে সামগ্রিক প্রয়োজনের ভিত্তিতে আমরা এটিইউ সৃষ্টি করেছি। আইনগত শক্তিশালী ভিত্তিভূমির উপর দাঁড় করিয়েছি। অত্যন্ত স্বল্পসময়ের মধ্যে বিশেষায়িত এ সংস্থাটি প্রতিষ্ঠাকালীন প্রতিকূলতা সত্ত্বেও জনমানুষের আস্থা অর্জন করতে পেরেছে। বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তিনি এইউনিটের সমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল পদপে গ্রহণের অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host