1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

সুজানগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ সময় দর্শন

পাবনার সুজানগরে গত বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  ওইদিন সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার পাশাপাশি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও কৃষক আবদুল হাকিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুখ হোসেন চৌধুরী ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উল্লেখ্য এ বছর জাতীয় ইঁদুর নিধন অভিযানে বিভিন্ন প্রজাতির ইঁদুর প্রদর্শন করা হয়।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host