1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরিধানের বাধা কাটল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ সময় দর্শন

সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সাথে এখন থেকে হিজাবও পরতে পারবেন। এজন্য নীতিগত সিদ্ধান্ত নেয়ার কথা এক অফিস আদেশে বলেছে সেনা কর্তৃপক্ষ। কর্মকর্তা ও নার্সিং সেবায় (আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস-এএফএনএস) কর্মরতরাসহ অন্যান্য পদবির নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা সম্প্রতি তুলে নেয়া হয়।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেয়া হয়েছে।গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সাথে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে ইউনিফর্মের সাথে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সাথে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে।একইসাথে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সাথে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদফতরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

 

নয়া দিগন্ত

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host