1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

আগাম পোস্টার-বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ সময় দর্শন

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ যে কোনো অনিয়মের আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আগাম পোস্টার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাবিরুল ইসলাম বলেন, দাখিলের শেষ দিন আজ। নির্ধারিত সময়ের আগে প্রচারে নামলে ব্যবস্থা নেয়া হবে। দুই সিটি করপোরেশনকে আগাম পোস্টার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এদিন বিকেল ৫টা পর্যন্ত দেশের প্রতিটি রিটার্নিং অফিসার এবং জেলা-উপজেলা নির্বাচনী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৩০০ আসনের বিপরীতে প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে। বিভিন্ন দলের ও স্বতন্ত্র তিন শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন।

গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি (রোববার)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ-৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এবারের নির্বাচনের প্রকাশিত তালিকা অনুসারে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। সংবিধান অনযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host