1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৫২ সময় দর্শন

টানা ১৮ দিন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঢাকায় ফিরেছেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে লন্ডন বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার ১৮ দিনের সরকারি সফর শেষ করে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ওয়াশিংটন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং তৃতীয় রাজা চার্লসের সিংহাসনে আরোহন অনুষ্ঠানে যোগদান করেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host