1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

সুপ্রিম কোর্টের বিচারক আইনের অনুমোদন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩১১ সময় দর্শন

মন্ত্রিসভা সুপ্রিম কোর্টের বিচারক আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

আজ সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ আইনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরাপত্তার প্রস্তাব গৃহীত হয়নি। খসড়া আইনে বলা হয়েছে, এটিকে আইনে অন্তর্ভুক্ত না করে সরকার প্রয়োজনে নিরাপত্তা দেবে বলে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে।

খসড়া আইনে আরও বলা হয়, এর ফলে অনলাইনে বিচার ও শুনানির ক্ষেত্রে সুবিধা বাড়বে। ডিজিটাল সাক্ষ্য গ্রহণ করা হবে। ভুল বা মিথ্যা তথ্য দিলে এটা ফরেনসিক করা হবে। তাতে ধরা পড়ে যাবে এবং শাস্তির মুখোমুখি হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host