1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৪১৫ সময় দর্শন
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুটি স্থানে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়। আহত হয় একজন। এছাড়া একই উপজেলার জোতআদম এলাকায় করিমনের সাথে সংঘর্ষে নিহত হয় এক শিক্ষার্থী।

নিহতরা হলেন- সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বাসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ভ্যানযোগে দুজন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন।  পথে তেলকুপিতে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে।  এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যায়। আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ট্রাকটি আটক করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

অন্যদিকে, সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত করিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।

শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাস করেছেন সাজ্জাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host