1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক কাল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৩২৩ সময় দর্শন

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ লক্ষ্যে আগামীকাল রবিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার রাজধানীর ইমপেরিয়াল কলেজের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সভা-সমাবেশসহ বিভিন্ন জনসমাগমে বিধিনিষেধের পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

পরামর্শক কমিটি শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে বলেছে, শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবার অনেক অনেক সজাগ, সচেতন থাকতে হবে কারণ আবার করোনা সংক্রমণ বাড়ছে। কিন্তু যেভাবে সবাই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলছে তাতে করোনা সংক্রমণ আরও বাড়বে। তাতে শিক্ষার ক্ষতিটাই সব চাইতে বেশি হবে। সেটাকে মাথায় রেখে, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকে যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। সবা্ই যেন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলি।

ওমিক্রন কিছুটা বাড়ছে, শিক্ষার্থী-অভিভাবকেরা চাচ্ছেন স্কুল খোলা থাক, আপনারা কী ভাবছেন-এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের আজকে মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আলাপ (মিটিং) আছে। কালকে পরামর্শক কমিটির সাথে মিটিং আছে। তাদের সাথে কথা বলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ধারণা মার্চে সংক্রমণ বাড়ে। কিন্তু যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে পরিকল্পনায় কিছুটা অ্যাডজাস্টমেন্টের দরকার হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host