1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে জিডি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৯১ সময় দর্শন
রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে জিডি

অনলাইন ডেস্কঃ

পূজামণ্ডপে হামলায় মদদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গতকাল বুধবার রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন মামলার আবেদন করলে পুলিশ তা জিডি হিসেবে গ্রহণ করে।

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ দল গঠনের একদিন পরই এর দুই নেতার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এ ছাড়া যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমানের বিরুদ্ধেও জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, ‘বিষয়টি নৈতিক ও সাইবার ক্রাইম সংক্রান্ত। তাই আমরা প্রাথমিকভাবে এটি জিডি হিসেবে গ্রহণ করে সাইবার ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সাইবার ডিপার্টমেন্টের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মামলার আবেদনে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূজা উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক জঙ্গি ও সাম্প্রদায়িক সংগঠনের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের ইন্ধনে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার নির্দেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা চালায়। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়।’

আরও বলা হয়, ‘নূরুল হক নুর চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন, যা সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেওয়ার শামিল। বাংলাদেশে সাম্প্রতিককালের হিন্দু সংখ্যালঘুদের মন্দিরে হামলা, ভাঙচুরের নির্দেশ গোপনে নূর, রেজা কিবরিয়া ও তারেক রহমান গং এর প্রত্যক্ষ নির্দেশ ও মদদে সম্পন্ন করায় এই তিন জন আসামি সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে বিধায় মামলা রুজু করা আবশ্যক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host