1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

বঙ্গমাতা পদক পাচ্ছেন ৫ নারী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৮৭ সময় দর্শন

প্রথমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। আগামী রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব জানান।

তিনি জানান, ৮টি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরষ্কার দেয়া হবে। এবার এই পদক পাচ্ছেন পাঁচজন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরণোত্তর পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন জয়া পতি।

এছাড়া কৃষিক্ষেত্রে মোছাম্মদ নুরুন্নাহার বেগম, গবেষণায় নাদিরা জাহান এবং রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল পাচ্ছেন পদক। এছাড়া পাঁচ অস্বচ্ছল নারীকে দেয়া হবে আর্থিক সহায়তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host