1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

সোমবার থেকে ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭৫ সময় দর্শন

ঢাকা মহানগর ও ঢাকার সব জেলায় সোমবার থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। সারাদেশে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ৭ আগস্ট থেকে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারায় দুঃখ প্রকাশ করে শামসুল হক জানান, সারাদেশে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ টিকা এখনো পাননি। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে এর মধ্যে ১০ লাখ ২৬ হাজারের বেশি টিকা এসেছে। ৩ আগস্ট আরও ছয় লাখ টিকা পৌঁছাবে।

তিনি আরও বলেন, প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্র থেকেই নিতে হবে। যারা ইতোমধ্যে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি, তারা ওই আগের এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

শামসুল হক বলেন, যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজে কোনোভাবেই অন্য কোনো কোম্পানির টিকা নেবেন না। এতে ক্ষতি হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host