1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

এই লড়াইয়ে জিততেই হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৪৭ সময় দর্শন

দেশের সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শুভেচ্ছামূলক ভিডিও শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা মহামারি পরিস্থিতিতে সবাইকে নিরাপদে থাকারও আহ্বান জানান তিনি। এছাড়া ঈদ উপলক্ষে দেশের সব অপারেটরের মোবাইল নম্বরে অডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তার শুভেচ্ছাবাণী তুলে ধরা হলো:

‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।

ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে৷ প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ।

আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

ঈদ মোবারক!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host