1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৫৯ সময় দর্শন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন করোনায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়। সেদিন শনাক্তেও রেকর্ড হয়। একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা আক্রান্ত বলে শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪২ জন পুরুষ ও ৭৮ জন নারী। এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর হার ৭০ দশমিক ০২ শতাংশ ও নারীদের মৃত্যুর হার ২৯ দশমিক ৯৮ শতাংশ।

বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বাধিক ৬৪ জন, খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ১৮ জন ও ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host