1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

লকডাউনে বন্ধ জাতীয় প্রেসক্লাব

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯৯ সময় দর্শন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।বিধি-নিষেধের আওতায় এই সময় বন্ধ থাকবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, শপিংমল, মার্কেট ও অফিস। এই সময় বন্ধ থাকবে জাতীয় প্রেসক্লাবও।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের গৃহীত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সব সেবা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, প্রেসক্লাবের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host