1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

‘দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৮৪ সময় দর্শন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা ভালো। বিভিন্ন হাসপাতালে দেড় হাজার করোনা রোগী ভর্তি আছেন। খালি আছে সাড়ে ১০ হাজার শয্যা। শনিবার (১৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় নিজ বাগানবাড়িতে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার জোর চেষ্টা চলছে। তবে আমেরিকা, ইউরোপ, ভারতসহ উন্নত দেশগুলোর চেয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেকটা ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে করোনার টিকা উৎপাদনের চেষ্টা চলছে।

ঈদে যেভাবে ঘরমুখো মানুষের ভিড় পড়েছিল; তাতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু সেবা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা এবং দেশের মানুষের মাস্ক পরার প্রবণতা বেড়েছে বলে করোনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সমালোচনা ছাড়া কিছুই খুঁজে পায় না। শুধু সমালোচনা করে, মানুষের পাশে দাঁড়ায় না তারা। আমরা তাদের মানুষের পাশে দাঁড়াতে দেখিনি, কাউকে সহায়তা করতে দেখিনি। কাজেই কথার রাজনীতি মানুষ গ্রহণ করে না। মানুষ চায় মহামারির সময়ে পাশে দাঁড়াক।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক হাজার শয্যার করোনা হাসপাতাল নির্মাণ করা হয়েছে। মহামারির সময়েও আমাদের অর্থনীতির চাকা ঘুরছে, কৃষিতে বাম্পার ফলন হয়েছে, এটা খুবই ভালো লক্ষণ। আমাদের এই ভালো অবস্থানকে ধরে রাখতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host