1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

আমরা একে অপরের অত্যন্ত আপন, শেখ হাসিনাকে মমতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৬২ সময় দর্শন

টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ৬ মে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তা পেয়ে শেখ হাসিনাকে পাল্টা ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শেখ হাসিনাকে লেখা শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শ্রদ্ধেয় হাসিনা জি আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এই জয় বাংলার মা-মাটি মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।

গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। আগামীতে আমরা আরও অনেক কাজ করবো। বাংলার মানুষ আজ যে ভরসা আমার উপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো-এই আমাদের অঙ্গীকার। দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালবাসার বন্ধন আগামীকে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।

আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমার চলার পথের পাথেয়।’

এর আগে ৬ মে টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। তাকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host