1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩১০ সময় দর্শন

করোনা ভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। তবে, ব্যতিক্রম হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েত—মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাবেন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host