1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

বিশ্ববাজারে সর্বোচ্চ দাম পেল বাংলাদেশের ইয়েলো চা

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৩৬ সময় দর্শন

হবিগঞ্জের বৃন্দাবন চা-বাগানে উৎপাদন হচ্ছে ‘ইয়েলো টি’ বা হলুদ চা। বিশ্বের আরও দুটি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশে উৎপাদিত হলুদ চায়ের দাম সর্বোচ্চ। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। চা গাছে মৌসুমের প্রথম একটি কুঁড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা। স্বাদ-গন্ধে সুস্বাদু। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙা করতে নতুন নতুন চা উৎপাদনের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক মো. নাসির উদ্দিন খান। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন খান বলেন, ইয়েলো টি বাংলাদেশে আর কেউ করেনি আমিই প্রথম করছি। বিশ্বের যে তিনটি দেশ ইয়েলো টি উৎপাদন করছে তার মধ্যে বাংলাদেশ তৃতীয় পজিশনে আছে। দামের দিক থেকে অন্য দুটি দেশের তুলনায় আমিই সর্বোচ্চ মূল্য পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক মাহমুদ হাসান প্রিন্স। তিনি জানান, এটা চায়ের জন্য নতুন একটা বৈপ্লবিক সূচনা। এই ধারাটা যদি অব্যাহত থাকে বাংলাদেশের চা সারা বিশ্বে ধীরে ধীরে সুনাম কুড়াবে। চীন, কোরিয়ার পর ইয়েলো টি উৎপাদন করে বিশ্ব বাজারে নতুন নাম লেখাল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host