1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে সরকার আশাবাদী-খাদ্যমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন

বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকদের ন্যায্যমূল্য দিতেই সরকার এবার ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ টন ধান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল এবং ৩৯ টাকা দরে দেড় লাখ টন আতপ চালের দাম নির্ধারণ করেছে। এবার ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে সরকার আশাবাদী। কারণ, যে দাম বেঁধে দেওয়া হয়েছে, তাতে কৃষক ও মিলার উভয়ই সন্তুষ্ট।

তিনি বুধবার দুপুরে নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনা সহ দেশের ৯টি জেলায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃষক ও মিল মালিকদের সঙ্গে ভালো ব্যবহার করে দেশের খাদ্য মজুত গড়ে তুলতে হবে। কোন কৃষক গুদামে ধান দিতে এসে কর্মকর্তাদের দ্বারা হয়রানির ও নির্যাতনের শিকার হলে একটুও ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমাদের কড়া নজর থাকবে। তবে ধান-চালের কোয়ালিটির সঙ্গে কোনো আপস নাই। কারণ, এই চাল আমরা মিল মালিকদের কাছ থেকে ক্রয় করি। সেগুলো আবার ওএমএস ডিলারের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা দরিদ্রদের মধ্যে দিয়ে থাকি। এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেশন দেওয়া হয়। তাই আমরা এই দুর্নামের ভাগী হতে চাই না।

খাদ্যমন্ত্রী আরো বলেন, অনেক আড়তদার ব্যবসা করেন। কিন্তু তাঁদের পূর্বের লাইসেন্স নেই। যাঁদের পূর্বের লাইসেন্স নেই, তাঁদের অবশ্যই লাইসেন্স করে নিতে হবে এবং সাত দিন পরপর খাদ্য নিয়ন্ত্রকের কাছে তাঁদের রিটার্ন দাখিল করতে হবে। সাত দিনে কত ধান ক্রয় করল, কোন মিল মালিকের কাছে কত বিক্রি করল, সেই নাম ও নম্বর উল্লেখ করে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আমরা একটা ধারণা পাব, কোন মিলে কত ধান মজুত রয়েছে। গত বছর তথ্যে বিভ্রান্তির কারণে আমরা একটু বিপদে পড়েছিলাম। তাই সেই বিপদে আমরা আর পড়তে চাই না।

অনলাইনে যুক্ত হয়ে সারা দেশে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুম। নওগাঁ সদরের খাদ্যগুদামে আয়োজিত নওগাঁয় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

এ সময় বক্তব্য দেন জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মুনি ও যুগ্ম সম্পাদক শফিক ছোটন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host