1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

গণপরিবহন চললে ট্রেনও চলবে: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩০০ সময় দর্শন

গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।’

যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে বলে জানান রেলমন্ত্রী।

দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ৩ এপ্রিল যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে।এরই মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।

এদিকে চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৪ এপ্রিল) এ কথা জানান মন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host