1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত জন কেরি আজ আসছেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এক সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন। যুক্তরাষ্ট্র আয়োজিত ভার্চুয়াল ক্লাইমেট সামিটে যোগদানের জন্য মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতেই তার এই সফর।

আগামী ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী এই জলবায়ু সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, আজ দুপুরে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে জন কেরি ঢাকায় পৌঁছাবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি একই স্থানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের সঙ্গে বৈঠক করতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জন কেরি দুপুরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেবেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে। সূত্র জানায়, বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধির বাংলাদেশ সফর দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host