1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৫৪ সময় দর্শন

করোনা মহামারি মধ্যে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ পালিত হবে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘বিল্ডিং এ ফেয়ারার, হেলদিয়ার ওয়ার্ল্ড’ (একটি সুন্দর এবং সুস্থ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে)।

অন্যান্য বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জনসচেতনতা গড়ে তুলতে প্রচারপত্র বিলি করলেও এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর আয়োজনে আজ জুম মিটিং অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা ও শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সচিব, স্বাস্থ্যেসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড, হেলথ সিস্টেম ডা. সাংগে ওয়াংমো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host