1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৬৪ সময় দর্শন

বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিশু, যুবক ও বৃদ্ধ সবার ক্ষেত্রেই সুস্থ কিডনির গুরুত্ব অপরিসীম। এ প্রেক্ষাপটে এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ‘লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিস’ অর্থাৎ ‘কিডনি রোগে সুস্থ থাকুন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার (১১ মার্চ) ‘বিশ্ব কিডনি দিবস ২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ ও ক্যাম্পস কর্তৃক ‘বিশ্ব কিডনি দিবস ২০২১’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

তিনি বলেন, কিডনি রোগ একটি নীরব ঘাতক। বর্তমানে বাংলাদেশে কিডনি রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ব্যাথানাশক ও অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছা ব্যবহার, ভেজাল খাদ্য খাওয়া, স্থূলতা ইত্যাদি কিডনি রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৪০-৫০ হাজার মানুষ ডায়ালাইসিসের মাধ্যমে জীবন ধারণ করছে।

রাষ্ট্রপতি বলেন, দেশের অনেক হাসপাতালে এ রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও ক্ষেত্র বিশেষে তা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি খুবই জরুরি বলে আমি মনে করি। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল কিডনি রোগীদের সহায়তায় এগিয়ে আসতে আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি ‘বিশ্ব কিডনি দিবস ২০২১’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host