1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

করোনার মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি দুই প্রতিষ্ঠানের দুরকম তথ্য

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৭০ সময় দর্শন

দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকারি দুই প্রতিষ্ঠান দুরকম তথ্য দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালে করোনার কারণে দেশের ৭ হাজার ৫৫৯ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, ২০২০ সালে করোনার কারণে ৮ হাজার ২৮৪ জন মৃত্যুবরণ করেছেন। বিবিএসের হিসাবে স্বাস্থ্য অধিদফতরের চেয়ে ৭২৫ জনের বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস ভবনে সংবাদ সম্মেলনে করোনায় মৃত্যুর এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

সচিব বলেন, ‘আমাদের হিসাবে করোনায় মৃত্যুবরণ করেছে ৮ হাজার ২৮৪ জন। হয়তো ডিজি হেলথ থেকে যেটি দিয়েছে, সেটি থেকে কিছু পার্থক্য থাকতে পারে। তবে বড় ধরনের পার্থক্য নেই।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনায় দেশে ৭ হাজার ৫৫৯ জন মৃত্যুবরণ করেন।

সংবাদ সম্মেলনে বিবিএস জানায়, তাদের একটি প্রকল্পের আওতায় সারাদেশে ২ হাজার ১২টি নমুনা এলাকা রয়েছে। প্রত্যেক এলাকায় একজন করে নারী তথ্য সংগ্রহকারী রয়েছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host