1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নিজেদের চাহিদা মেটাতে আটকে দিতে পারে ভ্যাকসিন রফতানি ইইউ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৬২ সময় দর্শন

সম্প্রতি অস্ট্রেলিয়ায় রফতানির জন্য আস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান কোনও পূর্বঘোষণা ছাড়াই আটকে দিয়েছে ইতালি। অস্ট্রেলীয় সরকার এর তীব্র প্রতিবাদ জানালেও এক্ষেত্রে ইতালির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, প্রয়োজন হলে আবারও ভ্যাকসিন রফতানি আটকে দেওয়া হবে।

ব্রিটিশ-সুইস সংস্থা অ্যাস্ট্রাজেনেকার একটি কারখানা রয়েছে ইতালিতে। গত সপ্তাহে সেখান থেকে আড়াই লাখ ডোজ পাঠানো হচ্ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু ইতালির সরকার তা আটকে দেয়।

ইউরোপীয় আইন অনুসারে, এধরনের কাজ করতে গেলে আগে ইইউর অনুমতি নিতে হয়। ইতালি সেই অনুমতি নিয়েই অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন রফতানি আটকে দিয়েছে।

গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, ইতালি যা করেছে, তাতে কোনও ভুল নেই। প্রয়োজন হলে জোটের বাকি দেশগুলোও একই কাজ করতে পারে।

ইইউর দাবি, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের ১০ কোটি ডোজ দেওয়ার কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। কিন্তু বাস্তবে তারা দিতে পেরেছে মাত্র এক কোটি। পরের তিন মাসেও মাত্র ৫০ শতাংশ ভ্যাকসিন দিতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি। সেকারণে অ্যাস্ট্রাজেনেকার কাছে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

তবে একটি বৈশ্বিক মহামারির মধ্যে ভ্যাকসিনপ্রাপ্তিতে ইইউর এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতালি ছাড়া জোটের আর কোনও দেশ রফতানি আটকে দিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। অ্যাস্ট্রাজেনেকাও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সূত্র: ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host