1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

মিলল সৌদি যাত্রীর ব্যাগে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩১৪ সময় দর্শন

 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুল খায়ের নামে সৌদি আরবের এক যাত্রীর কাছ থেকে ৫ কেজি ২২০ গ্রাম স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৩ মার্চ) দিবাগত মধ্যরাতে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস জানায়, কাস্টমস হাউস ঢাকা বিভাগের কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে।

বুধবার রাতে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং- এসভি-৮০৪-এর মাধ্যমে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রঙয়ের ছোট একটি ব্যাগ থেকে ৫ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

কাস্টমস অফিস জানায়, আটক করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host