1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

টানা ছয়দিন মৃত্যু নেই ছয় বিভাগে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন

দেশে গত টানা ছয়দিনে ঢাকা-চট্টগ্রাম ছাড়া অবশিষ্ট ছয়টি বিভাগে করোনাভাইরাসে একজনেরও মৃত্যু হয়নি।

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ জন ও চট্টগ্রাম বিভাগে ১৯ জনসহ মোট ৪৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দুজন ও চট্টগ্রামে তিনজন।

২৬ ফেব্রুয়ারি মৃত ১১ জনের মধ্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে চারজন। এছাড়া ২৭ ফেব্রুয়ারি মৃত পাঁচজনের মধ্যে ঢাকায় চারজন এবং চট্টগ্রামে একজন এবং ২৮ ফেব্রুয়ারি মৃত আটজনের মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে তিনজন মারা যায়।

১ মার্চ মৃত মোট আটজনের মধ্যে ঢাকায় চারজন ও চট্টগ্রামে চারজন এবং ২ মার্চ মৃত সাতজনের মধ্যে ঢাকায় তিনজন ও চট্টগ্রাম বিভাগে চারজন রয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন ।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host