1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০.৫৮ শতাংশ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৭ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা ও শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ। অপরদিকে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

সুস্থ হয়ে ওঠা ৮২৮ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে তিন জন, খুলনা বিভাগে সাত জন, বরিশাল বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, সিলেট বিভাগে ৩১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে কোনো করোনা রোগী সুস্থ হননি।

গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬৯৮টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪টি। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও আটজন নারী। ১৮ জনের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দুইজন বাসায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৪ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host