1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে শরীরের সুস্থতা ও মনের বিকাশ ঘটে- এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারীকে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার বিষয়ে যাচাই করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৭ সময় দর্শন

শিক্ষাপ্রতিষ্ঠান খুব দ্রুত খোলা যায় কি না, তা যাচাই করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক-কর্মচারিদের টিকাদান নিশ্চিত করাও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। ওই বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই করোনার টিকা নিতে হবে।’ মন্ত্রিপরিষদ সচিব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের আরো বলেন, ‘মন্ত্রিসভার আজকের বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এরই মধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ সবাইকে ডেকে নিয়ে বসে আলোচনা করতে বলা হয়েছে। কখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে, তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। যাতে নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম—দুটোই নিশ্চিত করা যায়।’ সচিব আরো বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আবাসিক, তাদের সুরক্ষা আগে কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়েও চিন্তা-ভাবনা করতে বলেছেন প্রধানমন্ত্রী।’ আন্তঃমন্ত্রণালয় সভা কত দিন নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা এ সপ্তাহের শেষ নাগাদ না হলেও আগামী সপ্তাহের রবি অথবা সোমবার বসব। সেখানে আমরা একটা প্রস্তাবনা তৈরি করব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে মূলত পরিবেশ প্রিভিউ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ এ ছাড়া সচিব জানান, আন্তর্জাতিক ভ্যাকসিন ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করার চুক্তি অনুসমর্থন প্রস্তাব অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। এ ছাড়া বাংলাদেশ পেটেন্ট আইন ২০২১, বাংলাদেশ শিল্প-নকশা আইন-২০২১ এবং বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host