1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪২ সময় দর্শন

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে শেষ মুহূর্তের রংতুলির ছোঁয়ায় আল্পনার কাজ।

হু হু বাতাসে মন উদাস করা সুর। আর শিমুল পলাশের আগুনঝরা রং স্মরণ করিয়ে দেয় ছালাম বরকতের দ্রোহের রক্তকে। শেষ হয়েছে আলপনা, শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার।

মধ্যরাত থেকেই জাতি শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি। তবে সারাদিন শনিবার (২০ ফেব্রুয়ারি) দেখা মিলেছে দর্শনার্থীদের।

এদিকে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার প্রস্তুতি পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পুরো এলাকায় স্পর্শকাতর স্থানগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য র‌্যাবের বোমা স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি দেশের সব শহীদ মিনারেও যথেষ্ট পরিমাণ র‌্যাব সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host