1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৯ সময় দর্শন

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, সোমবার রাজধানী ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী। একে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ বলেছে সরকার। এ সিদ্ধান্ত জানার পরই প্রবাসের বীর যোদ্ধারা বলেছেন, নানা প্রতিবন্ধকতা সত্বেও শেখ হাসিনার এ প্রয়াস একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি সহানুভূতিরই অনন্য প্রকাশ। আর এভাবেই বাংলাদেশের আপামর জনগোষ্ঠির জীবনমানের সামগ্রিক কল্যাণে জাতিরজনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিরব বিপ্লব চলছে, এর পক্ষে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শেখ হাসিনাকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপণকারি বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে রয়েছেন ড. নূরুন্নবী, ড. খন্দকার মনসুর, মেজর মঞ্জুর আহমেদ, গোলাম মোস্তফা খান মিরাজ, রাশেদ আহমেদ, লাবলু আনসার, রেজাউল বারি, আবুল বাশার চুন্নু, মোহাম্মদ সানাউল্লাহ, আবু তাহের, ইউসুফ চৌধুরী, হারুন চৌধুরী, আলী হোসেন, এম এ আওয়াল মিয়া, মোহাম্মদ ফারুক হোসাইন, রুহুল আমিন ভ’ইয়া, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, মনির হোসেন, শহীদুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, আব্দুর রাজ্জাক, কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host