1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা, ধস্তাধস্তি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৭ সময় দর্শন

দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে দায়ের করা মামলায় দণ্ডাদেশের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে মহানগর ছাত্রদল।

শুক্রবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগদানের জন্য আগরপুর রোড থেকে সদররোড হয়ে দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশি বাধার মুখে পরেন। তখন পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তি ও ব্যানার টানাটানির ঘটনাও ঘটে।

মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরের সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহানগর ছাত্রদল। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, মো. জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সম্পাদক তালুকদার সজল, সরকারি বরিশাল কলেজ সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

সমাবেশের পূর্বে ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা আগরপুর রোডে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে সদররোড হয়ে দলীয় কার্যলয়ে আসার পথে পুলিশ সদস্যরা তাতে বাধা দেন এবং ব্যানার টানাটানি করেন।

তবে সেখানে উপস্থিত পুলিশের সদস্যরা জানান, অনুমতি না থাকার কারণে ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল না করার জন্য বলা হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে দলীয় কার্যলয়ে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল মহাগর যুবদল। যেখানে মহানগরের সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে নেতারা বক্তব্য রাখেন।

অপরদিকে, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় দণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করার দাবিতে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল। মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host