1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত খেলাধুলার মাধ্যমে শরীরের সুস্থতা ও মনের বিকাশ ঘটে- এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারীকে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৭ সময় দর্শন

কাতারের দোহাভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার (৩ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখি কীভাবে কী করা যায়। তথ্যগত যদি ভুল থাকে সেগুলো নিয়ে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নিতে পারবো।’

আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘আল জাজিরা আরও কয়েকটি পর্ব দেখাবে শুনেছি। কিন্তু সম্প্রচার বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। আমরা আশা করবো আল জাজিরা আরও দায়িত্ববান হবে। অনেকের ধারণা, কেউ তদের টাকা দিয়েছে এবং এজন্য তারা এই প্রোগ্রাম করেছে।’

তিনি বলেন, আল জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং মনে হচ্ছে এটি ফেক নিউজ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল জাজিরা একটি ছবি দিয়ে বলছে, প্রধানমন্ত্রীর পেছনে দুই জন ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং বলছে তারা নাকি প্রধানমন্ত্রীর দেহরক্ষী। প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখনও ওনার দেহরক্ষী ছিল না। দলের নেতাকর্মীরাই ওনার দেহরক্ষী। ছবির পেছনে কেউ দাঁড়িয়ে থাকলে দেহরক্ষী হয়ে যাবে এটি ঠিক নয়। এটি ডাহা মিথ্যা, আল জাজিরার মতো নামকরা মিডিয়া এটা দিয়েছে।’

আল জাজিরার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এটির নিন্দা জানিয়েছি। আল জাজিরা বাংলাদেশের ভালো দেখতে পারে না। শুধু বাংলাদেশ না, মুসলমান দেশগুলোর যত দোষ খুঁজে বের করা আল জাজিরার কাজ।’

টিভি চ্যানেলের টাকা দেয় কাতার, কিন্তু এর সব প্রোগ্রামের ডিজাইন করে ব্রিটিশরা- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একজন জামাই (ড. কামাল হোসেনের জামাতা ডেভিড বার্গম্যান) ওদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এটি খুব দুঃখজনক যে তারা আমাদের ভালো জিনিসের বিপক্ষে আছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host