1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন

শিগগিরই নকলনবিশদের চাকরি সরকারি হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৪ সময় দর্শন

নকলনবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে। ভোলা-২ আসনের এমপি আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেয়া হয়েছে।

 

দেশের দুই কোটি ৪৩ লাখ ৯১ লাখ গরুর মধ্যে ৪৮ শতাংশ সংকরজাত এদিন এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশের দুই কোটি ৪৩ লাখ ৯১ লাখ গরুর মধ্যে ৪৮ শতাংশ সংকরজাতে রূপান্তরিত হয়েছে। মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশব্যাপী কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ছয় লাখ ২০ হাজার খামারিকে ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। আব্দুস শহীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে গবাদিপশু ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host