1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন

গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ৫ হাজার টাকা পাবে!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৩৩ সময় দর্শন

 অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০ হাজার বিদ্যালয়কে ৫ হাজার করে টাকা দেওয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ পত্রে বলা হয়, বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আওতায় প্রকল্পের অর্থায়নে চার বছরে মোট ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেওয়া হবে।

 

আদেশে আরও বলা হয়, স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় থেকে মোট ১০ হাজার ৪০৪টি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাওয়া গেছে। এসব প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি তালিকায় ক্লাস্টার প্রতি একটি করে বিদ্যালয় নির্বাচন করে চারটি ভাগ করে বিদ্যালয়ের হিসাব নম্বরসহ ই-মেইলে পাঠাতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host