1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের-বিরোধীদলীয় নেতা মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সাড়ে ৪ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সাড়ে ৪ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকে ১ কেজি পাট বীজের বিপরীতে ৫ ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১ কেজি তিল বীজের বিপরীতে ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার, ৫ কেজি মুগ বীজের বিপরীতে ১০ ডিএপি ৫ এমওপি সার এবং ৫ কেজি উফশী আউশ বীজের বিপরীতে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host