1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

পাবনায় নসিমন- অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮৪ সময় দর্শন

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটঘরিয়ার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী শ্রীপুর এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আজিজুল ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঁথিয়া থেকে পাবনা হয়ে আটঘরিয়ার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। আর নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিসয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নসিমনের চালক পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host