1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

পাবনায় আ.লীগ নেতার বাসা থেকে ২৪টি বোমা-ককটেল উদ্ধার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২৮ সময় দর্শন

পাবনা সদর উপজেলার জালালপুরে অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতার বাসাবাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করেছেন র‍্যাব সদস্যরা।

বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার আব্দুস সালাম মেম্বারের বাড়িতে এই অভিযান চালায় র‍্যাব।

অভিযানের বিষয়ে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর এলাকার আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে রাখা হয়।

পরে রাত ১২টার দিকে ঘটনাস্থলে রাজশাহী থেকে বম্ব ডিসপোজাল ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে।

বাড়ির মালিক আব্দুস সালাম গয়েশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।

 

 

 

সূত্র : বাংলা নিউজ টুয়েন্টিফোর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host