1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৫ সময় দর্শন

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের বালুচর খেলার মাঠে এই ফুটবল খেলায় মিরপুর সোনালী অতীত ও চাটমোহর সোনালী অতীতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফ্রেন্ডলি এই ফুটবল ম্যাচের আয়োজন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।

খেলায় মিরপুর সোনালী অতীত ২-১ গোলে চাটমোহর সোনালী অতীতকে পরাজিত করে।খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ ও বেলাল অংশগ্রহণ করেন।মিরপুর সোনালী অতীত ক্লাবের আলফাজ ও এনামুল দলের পক্ষে গোল দুটি করেন। চাটমোহর সোনালী অতীত ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন রিয়াদ। খেলা উপভোগ করতে বিপুল দর্শকের সমাগম ঘটে।

এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host