1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভাঙ্গুড়ায় অভ্যন্তরীণ কোন্দলে যুবদলের ৩ কর্মী আহত

ভাঙ্গুড়া সংবাদদাতা :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৩২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভ্যন্তরীণ কোন্দলে হামলার শিকার হয়ে যুবদলের তিন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। তার নাম রফিকুল হোসেন। অপর আহতরা হলেন হাসেম মোল্লা ও মাসুদ রানা।

শনিবার(১৯ অক্টোবর) রাত পোনে ৯টার দিকে উপজেলার নৌবাড়িয়া ব্রিজের নিকটে এই হামলার ঘটনা ঘটে।

রফিকুল হোসেন ও হাশেম মোল্লার বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দাদীঘি গ্রামে। হাসেম মোল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং রফিকুল ইসলাম যুগ্ম আহবায়ক। মাসুদ রানার বাড়ি মন্ডুতোষ গ্রামে।

তিনি মন্ডুতোষ ইউনিয়ন যুবদলের আহবায়ক বলে জানাগেছে। তারা ময়দানদীঘী থেকে ভাঙ্গুড়ায় আসার পথে হামলার শিকার হন।

ভাঙ্গুড়া থানার ওসি মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কোনো একটি বিষয়ে জনৈক ছাত্রদল নেতার সাথে তাদের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে তিনি জানতে পেরেছেন।

আহতরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে তিনি জানান। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host