1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ সময় দর্শন

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (প্রেস শাখা) উপসচিব মোঃ মাসুদ খাঁন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে ৮ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব (সম্প্রচার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে রয়েছেন- প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, জেলা জজ পদমর্যাদার আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল।

কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্মসচিব (প্রেস) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিতকরণ। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host