1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভুটান ও বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরের স্মারক ডাকটিকেট উন্মুক্ত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪৩ সময় দর্শন

ভুটান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে একটি স্মারক ডাকটিকেট উন্মুক্ত করা হয়। বুধবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিংয়ের হাতে সারক ডাকটিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা’র বুধবার অষ্টম দিনের (২৪ মার্চ) অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’। জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। আলোচনা পর্বে অংশগ্রহণ করেছেন সাংসদ এ এইচ মাহমুদ আলী এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান। এছাড়া ভ্যাটিক্যান সিটি থেকে প্রাপ্ত পোপ ফ্রান্সিস ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host