1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারীকে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সব সম্প্রদায়ের বাসযোগ্য রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু – পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩১৯ সময় দর্শন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঠানো ভিডিও বার্তায় পোপ ফ্রান্সিস বলেছেন, বর্তমান প্রজন্মের সামনে যে সোনার বাংলা তা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে। গতকাল বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন মঞ্চে তার এই ভিডিও বার্তা প্রচারিত হয়। লাতিন ভাষায় দেওয়া বার্তায় পোপ ফ্রান্সিস বলেন, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐক্য, ভাষা নিয়ে সহাবস্থানে এক আধুনিক নাগরিকের দেশ বাংলাদেশ, যার আরেকটি পরিচয় সোনার বাংলা। এই সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এমন এক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন যেখানে শান্তি, স্বাধীনতা ও নিরাপত্তার সঙ্গে সব সম্প্রদায় বসবাস করবে। দেশটির আজকের প্রজন্ম পর্যন্ত এই ধারাবাহিকতা এসেছে শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবেই। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বিপন্ন রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে পোপ আরও বলেন, শরণার্থীদের প্রতি বাংলাদেশ যে মহানুভবতা ও মানবিকতা দেখিয়েছে, তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তার দৃঢ় প্রত্যাশা রয়েছে। বাংলাদেশে সুস্থ রাজনৈতিক এবং গণতান্ত্রিক পরিবেশের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host