1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২

মসজিদে তিন ভাইকে কুপিয়ে হত্যা, ৪৯ জনের নামে মামলা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৫৭ সময় দর্শন

মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন ভাইকে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে ৪৯ জনের নামে মামলা দায়ের করেছে নিহতের মা সুফিয়া বেগম।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ৪৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলাটি করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত সাইফুল ও আতাবুরের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যেখানে নামীয় আসামি করা হয়েছে ৪৯ জন ও অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জন।

মামলায় মোহাম্মদ শাহজাহান, মতিন মোল্লা, হোসেন শিকদারের নাম রয়েছে। বাকিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা চলছে। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মো. শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকালের দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। আর পলাশ সরদার নামে একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যদের মোতায়ন করে রাখা আছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host