1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

আ.লীগের বিচারের দাবিতে রাজশাহী ছাত্রশিবিরের গণমিছিল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৮৮ সময় দর্শন

পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে  ইসলামী ছাত্রশিবির।শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়। রাজশাহী মহানগর ছাত্রশিবির এই গণমিছিল বের করে। মিছিলটি নগরের সোনাদীঘি মোড় ঘুরে এসে একই স্থানে গিয়ে পথসভা করে।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধীমতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে ছিল লুটপাটের জন্য। এই দেশে তাদের বিচার হতে হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- শিবিরের রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host